| বঙ্গাব্দ

"১৯৪৭ সাল থেকে ক্ষমা চেয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য"

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 23-10-2025 ইং
  • 2657993 বার পঠিত
"১৯৪৭ সাল থেকে ক্ষমা চেয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য"
ছবির ক্যাপশন: ডা. শফিকুর রহমানের বক্তব্য"

জামায়াতে ইসলামী: ১৯৪৭ সাল থেকে ক্ষমা চেয়ে ডা. শফিকুর রহমানের বক্তব্য"

🖋️ প্রতিবেদক:
বিডিএস বুলবুল আহমেদ

🇧🇩 জামায়াতে ইসলামী: ১৯৪৭ সাল থেকে ক্ষমা চেয়ে ডা. শফিকুর রহমানের বক্তব্য

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “১৯৭১ নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত জামায়াতে ইসলামীর দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তার জন্য দলটির পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চাইছি।”

তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার (২২ অক্টোবর) এক সাংবাদিক মতবিনিময় সভায় এই বক্তব্য দেন।

ক্ষমার জন্য তিনবার প্রকাশ্যে এপোলজি

ডা. শফিকুর রহমান বলেন, "এই ক্ষমা আমরা মিনিমাম তিনবার দিয়েছি। প্রফেসর গোলাম আজম সাহেব দিয়েছেন, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন এবং আমি নিজে দিয়েছি।" তিনি আরও বলেন, "এই কিছুদিন আগে যখন এটিএম আজহারুল ইসলাম জেল থেকে মুক্তি পেয়েছিলেন, তখন আমি বলেছিলাম, শুধু ৭১ নয়, ৪৭ সাল থেকে শুরু করে যদি জামায়াতে ইসলামীর দ্বারা কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সমস্ত ব্যক্তিদের ও সংগঠনের পক্ষ থেকে ক্ষমা চাই।"

ভুল স্বীকার ও ক্ষমা চাওয়ার বিষয়

তিনি বলেন, “আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি নাই—এটা বলব কী করে? আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের একশটার মধ্যে ৯৯টা সঠিক, একটাও তো ভুল হতে পারে। যদি সে ভুলের কারণে জাতির কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে মাফ চাইতে আমার কোনো অসুবিধা নেই।”মাফ চাওয়ার প্রসঙ্গে

ডা. শফিকুর রহমান আরো বলেন, “এখন মাফ চাওয়ার পরে বলা হয় যে, এই ভাষায় চাইলে হবে না, ওই ভাষায় চাইতে হবে—এ আরেক যন্ত্রণা। বিনা শর্তে মাফ চাইলাম, কোনো শর্তও দিলাম না। এরপর কি আরো কিছু বাকি রইল?”

নির্বাচনী ইস্যু

তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের দাবি জানিয়ে বলেন, “ফেব্রুয়ারির আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।” জামায়াত আমির মন্তব্য করেন, "জামায়াত ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘুদের নির্বিঘ্নে থাকতে হবে।"

ভারতের সঙ্গে সম্পর্ক

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে জামায়াত আমির বলেন, "ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামায়াত।"

সূত্র:

  1. যুগান্তর পত্রিকা

  2. বাংলাদেশ প্রতিদিন

  3. গুগল

    প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
    আরও খবর জানতে ভিজিট করুনবাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency